অসুস্থ সাংবাদিক আজিজ আহমদ সেলিমকে দেখতে গেলেন মেয়র আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সিনিয়র সাংবাদিক ও জেলা প্রেসক্লাবের সভাপতি অসুস্থ আজিজ আহমদ সেলিমকে দেখতে গেলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী।
বৃহস্পতিবার বিকেলে ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনে গিয়ে দৈনিক উত্তর পূর্ব প্রত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন মেয়র আরিফ। এসময় তিনি বেশ কিছু সময় আজিজ আহমদ সেলিমের পাশে ছিলেন।
তার সঙ্গে বিএনপি নেতা মইন উদ্দিন সুহেল, ইশতিয়াক আহমদ চৌধূরী উপস্থিত ছিলেন।
এসময় মেয়র আরিফ হাসপাতালের চিকিৎসক খালেদ মহশিন ও সাংবাদিক আজিজ আহমদ সেলিমের স্ত্রী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, জেলা প্রেসক্লাবের সভাপতি অসুস্থ আজিজ আহমদ সেলিম ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনে চিকিৎসক খালেদ মহশিনের তত্তাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed