সিলেটে বিএনপি নেতা রাজ্জাকের জামিন লাভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক উপ-সম্পাদক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাকে জামিন দিয়েছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালত।
বুধবার দুপুরে আদালতের বিচারক হরিদাস কুমার জামিন বহালের এ আদেশ দেন।
সিলেট কোতোয়ালি থানার ৩১৮/১৬ বিস্ফোরক মামলায় আজ বুধবার আব্দুর রাজ্জাক আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাকে জামিন দিয়েছেন বলে নিশ্চিত করেছেন আবদুর রাজ্জাকের আইনজীবী মো. আশিক উদ্দিন।
প্রসঙ্গত, সিলেট কোতোয়ালি থানা ৩১৮/১৬ বিস্ফোরক মামলার ধার্যকৃত তারিখ ছিলো গত রোববার। জামিনে থাকা আবদুর রাজ্জাক আদালতে হাজির না হওয়ায় বিচারক তার জামিন বাতিল করেছিলেন।
Related News
সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদRead More
মৌলভীবাজারে ৪ হত্যা মামলার রায়, ১০ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পৃথক চারটি হত্যা মামলায় গত দুই মাসে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed