Main Menu

ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেন্সিডিল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। তার নাম মো: হাসান আলী ওরফে ডাইল হাসান (২৬)। সে রহিমানপুর ইউপি’র মাদারগঞ্জ মৌভাষী এলাকার জালাল মিয়ার ছেলে।

মঙ্গলবার রাত ১২টার দিকে পীরগঞ্জ থানাধীন ভোমরাদহ দুরুরা গ্রাম থেকে তাকে মাদক সহ আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুর আলম ও এএসআই মোয়াজ্জেম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম পীরগঞ্জের ভোমরাদহ ইউনিয়নের দুরুরা গ্রামের জনৈক মিনুক রায়ের বাসার সামনে থেকে ২০ বোতল ফেন্সিডিল সহ চিহ্নিত মাদক বিক্রেতা হাসান আলী (ডাইল হাসান) কে আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, আটক হাসানের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed