প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলো সিকৃবির সাত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মর্যাদাপূর্ণ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছে সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের সাত মেধাবী শিক্ষার্থী। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে বিশ^বিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
স্বর্ণপদকের জন্য মনোনীত কৃতি শিক্ষার্থীরা হলেন ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স অনুষদের সাবেক ছাত্র এবং বর্তমান মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মতিউর রহমান, একই অনুষদের শিক্ষার্থী এ.এইচ.এম মুছলেহ উদ্দিন, কৃষি অনুষদের সাবেক ছাত্র এবং বর্তমান কৃষি স¤প্রসারণ ও শিক্ষা বিভাগের প্রভাষক মোহাম্মদ রুকুনুজ্জামান, একই অনুষদের শিক্ষার্থী কামরুন্নাহার মৌসুমী, মাৎস্য বিজ্ঞান অনুষদের সাবেক ছাত্র মোঃ আরিফুর রহমান, একই অনুষদের শিক্ষার্থী আরমিনা সুলতানা এবং কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ছাত্র, বর্তমান কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের প্রভাষক মোঃ রশীদ আহমদ।
বুধবার সকাল দশটায় ঢাকার প্রধানমন্ত্রীর কার্যালয়, শাপলা হলে ২০১৩ ও ২০১৪ সালের স্বর্ণপদকপ্রাপ্তদের পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানের প্রধানঅতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত মনোনিতদের হাতে সার্টিফিকেট তুলে দেন ও গলায় স্বর্ণপদক পরিয়ে দেন। বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ।
উল্লেখ্য, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরিকমিশন ২০০৬ সাল থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিয়ে আসছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে প্রতিটি অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তরা এই পদকের জন্য মনোনীত হয়ে থাকেন।
Related News
কোম্পানীগঞ্জে বৃদ্ধ খুন, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলারRead More
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More



Comments are Closed