জামালগঞ্জে দুই ইউপিতে ১৪৭ প্রার্থীর মনোনয়ন দাখিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ও নবগঠিত জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ১৯ প্রার্থী, সংরক্ষিত সদস্য পদে ৩০ ও সাধারন সদস্য পদে ৯৮ প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তফসিল ঘোষনা করার পর থেকে দুইটি ইউনিয়নের ভোটার ও প্রার্থীদের মধ্যে নির্বাচনী আমেজ ও প্রচার প্রচারনা জমজমাট হয়ে উঠছে। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সকল পদের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জামালগঞ্জ সদর ইউনিয়নে মোট ৭৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র উপজেলা নির্বাচন অফিসার বরাবর জমা দিয়েছেন। এরমধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ১৩ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৫২ জন প্রার্থী।
সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী জামিল আহমদ জুয়েল (নৌকা), বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা আ’লীগের নারী নেত্রী শারমিন সুলতানা, মো: জালাল মিয়া, মো: শামছুন নুর, সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম, আবুল কালাম আজাদ। বিএনপি’র দলীয় প্রার্থী মো: আব্দুল মতিন (ধানের শীষ) বিদ্রোহী প্রার্থীরা হলেন, নাজিম উদ্দিন, মতিউর রহমান মতি, সাজ্জাদ মাহমুদ তালুকদার। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হলেন, আশরাফ হোসেন, জাহাঙ্গীর গণি চৌধুরী।
জামালগঞ্জ উত্তর ইউনিয়নে মোট ৬৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১৭ জন, সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থী। চেয়ারম্যান পদে বিএনপি’র প্রার্থী আলী আক্কাছ মুরাদ (ধানের শীষ), বিদ্রোহী প্রার্থীরা হলেন, মো: রজব আলী, মো: শহিদুল ইসলাম। আ’লীগ দলীয় প্রার্থী এম.নবী হোসেন (নৌকা), বিদ্রোহী প্রার্থী হলেন আ’লীগ নেতা মোবারক আলী তালুকদার, সমীর কান্তি পুরকায়স্থ।
সকল প্রার্থী তাদের কর্মী সমর্থক, শুভাকাংখি, আত্নীয়স্বজনদের নিয়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচনী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উল্লেখ্য নির্বাচনী তপসিল অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে ২৮ মার্চ প্রার্থীতা প্রত্যাহার ও ১৬ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটার তালিকা অনুযায়ী ২নং জামালগঞ্জ সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮৭১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৩০৫ ও মহিলা ভোটার সংখ্যা ৯৪১৪ জন।
নব গঠিত ৬নং জামালগঞ্জ উত্তর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪৭৮৬ জন। এর মধ্যে পুরুষ সংখ্যা ৭৪৯১ ও মহিলা ভোটার সংখ্যা ৭২৯৫ জন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ইউসুফ-উর-রহমান বলেন, জামালগঞ্জের দুইটি ইউনিয়নের দেড় ডজন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত সদস্য ও সাধারন সদস্য পদে শতাধিক প্রার্থী উৎসাহ উদ্দিপনা নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed