সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম অসুস্থ, দোয়া কামনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার রাতে তিনি ঢাকায় অবস্থানকালে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আজিজ আহমদ সেলিমের দ্রæত সুস্থতা কামনায় সিলেটের সাংবাদিক সমাজ ও সর্বস্তরের জনগণের দোয়া কামনা করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।
এদিকে, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের সুস্থতা কামনায় মঙ্গলবার বেলা ২টায় ক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে ক্লাবের সকল সদস্যদের উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed