সিলেটে প্রেমিকের পিটুনিতে গুরুতর আহত প্রেমিকা
বিশেষ প্রতিনিধি: সিলেটে পৌঢ় প্রেমিকের হাতে পিটুনি খেয়ে গুরুতর আহত হয়েছে এক প্রেমিকা। রোববার (১৯মার্চ) বেলা ২টায় নগরীর কুমারপাড়ার ঝর্নারপড়ে এ ঘটনা ঘটে। আহত প্রেমিকা সামিয়া (২৫) নগরীর কাজিটুলার বর্তমান বাসিন্দা এবং পাষন্ড প্রেমিক ইকবাল হোসেন (৪৫) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চরগাঁওয়ের আফছর উদ্দিনের পুত্র ও নগরীর কুমারপাড়া ঝর্নারপড়ের ৫৪ নং বাসার বর্তমান বাসিন্দা। বিয়ের কথা বলে সামিয়াকে ঝর্নারপাড়ে ডেকে নেয় ইকবাল। পরে তাকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। আর্তচিৎকার শোনে আশপাশের লোকজন এসে সামিয়াকে উদ্ধার ও প্রেমিক ইকবালকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ প্রেমিকা সামিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে ও প্রেমিক ইকবালকে আটক করে থানায় নিয়ে যায়। প্রেমিক ইকবাল বর্তমানে সিলেট কোতোয়ালি থানা হাজতে ও প্রেমিকা ওসমানী হাসপাতালে রয়েছে।
সিলেট কোতোয়ালি থানার এসআই কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed