নবীগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার
ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে ২৫০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ মালকাছ মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার নাদামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী দুই জন পালিয়ে যায়। ধৃত ইয়াবা ব্যবসায়ী মালকাছ উপজেলার কসবা গ্রামের মৃত তছকির উলার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইনাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচাজ এস আই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে ইনাতগঞ্জের বান্দের বাজার সড়কের নাদামপুর এলাকা থেকে মালকাছকে গ্রেফতার করে। এর আগেই মালকাছের সাথে থাকা অপর দুই মাদক ব্যবসায়ী কসবা গ্রামের আনই উলার ছেলে সাহান মিয়া ও জগন্নাথপুর উপজেলার জালালপুর গ্রামের আফজল মিয়ার ছেলে রাজিব পালিয়ে যায়। পরে ধৃত মালকাছের স্বীকারোক্তি মোতাবেক তিন জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রন আইনে এস আই ধর্মজিৎ সিনহা বাদি হয়ে মামলা দায়ের করেন। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
নবীগঞ্জ থানার এসআই ধর্মজিৎ সিনহা বিষয়টি নিশ্ছিত করেছেন।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed