ঝিনাইদহে ২ মাস ধরে মা-ছেলে নিখোঁজ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ মহেশপুরে এক আদম ব্যাপারীর খপ্পরে পড়ে ২ মাস ধরে মা ও ৩ বছরের শিশু নিখোঁজ রয়েছে। উপজেলা বিশ্বনাথপুর গ্রামের জহর আলীর পালিত কন্যা সালমা খাতুন (২০) ও তার ৩ বছরের শিশু পুত্র তানজিমকে এলাকার আদম ব্যবসায়ী পুড়াপাড়া বাজারের ষ্টুডিও মালিক জালাল উদ্দীন বিদেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ২ মাস পূর্বে নিয়ে যায়।
নিখোঁজের মা কল্পনা বেগম জানান, ২ মাস আগে শ্যামনগর গ্রামের ইসমাইল হোসেনের পুত্র জালাল উদ্দীন আমার মেয়েকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যায়। ৩ বছরের শিশু পুত্র তানজিমও সালমার সাথে ছিল। ঢাকায় যাওয়ার আগে আদম ব্যাপারী জালাল ও তার আত্মীয়দের চাপের মুখে একটি গরু বিক্রি করে মেয়ে বিদেশ যাওয়ার ৩৫ হাজার টাকা দেওয়া হয়। এরপর আমার মেয়ে ০১৭৯০১৩৯৯৯৭ মোবাইল নম্বর থেকে একবার কথা বলে।
তারপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে। আমি গরিব মানুষ হওয়ায় আইনের আশ্রয় নিতে পারিনি। কেউ আমাকে কোন প্রকার সহযোগীতাও করেনি। বাড়িতে বসে কান্না ছাড়া আমার আর কোন পুজি নেই। আমি আমার কন্যা ও নাতীকে ফেরৎ পেতে চাই এবং যে আদম ব্যাপারী তাদেরকে নিয়ে গেছে তার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, উক্ত আদম ব্যাপারী বিভিন্ন এলাকার প্রায় ৭০ জনকে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। সালমা খাতুনকে সে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যায়। তার পর থেকে সালমা ও তার শিশু পুত্রের কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে আদম ব্যাপারী জালাল গা ঢাকা দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আবদুল কাদের জানান বিষয়টি শুনেছি, তবে ভিকটিমের পরিবারের কেউ আমাকে কিছু বলেনি।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed