Main Menu

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জাসাসের লিফলেট বিতরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে জাসাস সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খানের নেতৃত্বে সিলেট জেলা জাসাসের নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেন।
শনিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সিলেট জেলা শাখার আহŸায়ক জসিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোসা রেজা চৌধুরী মুন, য্গ্মু আহŸায়ক জয়নাল আহমদ রানু, এডভোকেট ফখরুজ্জামান, তাজ উদ্দিন মাসুম, তারেক আহমদ চৌধুরী, রফিকুল বারী নোমান, রায়হান হোসাইন খান, রাসেল আহমদ, হারুনুর রশিদ হারুন, সিরাজুল ইসলাম, সি এম আরিফ, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সহ সভাপতি লিটন আহমদ প্রমূখ। এছাড়াও জাসাসের বিভিন্ন থানা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed