Main Menu

দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবীতে সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সড়কের দক্ষিণাংশের ৭টি ইউনিয়নের লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী ‘দক্ষিণ ছাতক উপজেলা’ বাস্তবায়নের লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর শেষ দু’দিনে শুক্রবার ও শনিবার প্রায় ২০টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসব সমাবেশে নেতৃত্ব দেন বাস্তবায়ন পরিষদের আহবায়ক জনতা মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল আখলাকুর রহমান, বাস্তবায়ন পরিষদের প্রথম সদস্য রাজনীতিবিদ আ.ন.ম ওহিদ কণা মিয়া, বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব অধ্যাপক খছরুজ্জামান।
সভা সমাবেশ অনুষ্ঠিত হয় ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর বাজার, তাজগঞ্জ বাজার, শাপলাগঞ্জ বাজার, ঝিগলী পয়েন্ট, আলীগঞ্জ বাজার, আনুজানী পয়েন্ট, ছৈলা ইউনিয়নের শরিষপুর পয়েন্ট, দক্ষিণ খুরমা ইউনিয়নের বোকারভাঙ্গা পয়েন্ট, মনিরজ্ঞাতী পয়েন্ট, দরারপাড় পয়েন্ট, ভ‚ইগাঁও পয়েন্ট, মানিকগঞ্জ বাজার, খুরমা গ্রাম, মজাদ গ্রাম, সিংসাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার, ফার্মেসী পয়েন্ট, দোলার বাজার ইউনিয়নের কুর্শী মোহাম্মদগঞ্জ বাজার। প্রতিটি মতবিনিময় সভায় হাজার হাজার মানুষ ঐক্যমত পোষণ করেন। নেতৃবৃন্দ বলেন, আমরা বিশেষ কোন বাজার বা গ্রাম অথবা বিশেষ কোন এলাকার নামে নয়, ঐতিহ্যবাহী ছাতকের নামকে অক্ষুণœ রেখে দক্ষিণ ছাতক নামে নতুন উপজেলা গঠন আমাদের প্রাণের দাবী।
সমাবেশ গুলোতে বক্তব্য রাখেন ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির সুনামগঞ্জ জেলার সচিব পীর মুহাম্মদ আলী মিলন, বাস্তবায়ন পরিষদের ট্রেজারার মিজানুর রহমান মিজান, দক্ষিণ চাতক উন্নয়ন পরিষদর প্রতিষ্ঠাতা সভাপতি শফিক আহমদ, যুব সংগঠন ছাদিকুর রহমান ছাদিক, সমাজসেবী উবায়দুল হক শাহীন, ছাত্রনেতা মাহবুবুল আলম মুহিত, ব্যবসায়ী আব্দুর রশীদ হিমেল, তোফায়েল আহমদ, তরুণ সংগঠক ছায়েম আহমদ, ফেরদৌস আহমদ, সাংবাদিক ফয়ছল আহমদ বাবুল, সুলেমান হোসেন চুনু, বদরুল আলম লিটন, আবু শামীম, লিকসন মিয়া, মাওলানা সৈয়দুর রহমান, নুরুল ইসলাম পাখী, মেহদী হাসান ফয়েজ, বাবুল আহমদ, আতিকুর রহমান, আবু জাবের, নূরুজ্জামান, শ্রমিকনেতা রুবেল আহমদ, মাছুম আহমদ, মুজিবুর রহমান, সবুজ মিয়া, কয়েছ আহমদ।
স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন সিংসাপইড ইউনিয়ন চেয়ারম্যান সাহাব উদ্দীন, মুহাম্মদ সাহেল, ভাতগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, দোলার বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম, সিংসাপইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মুফাজ্জাল, দোলার বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সফিক মিয়া, হাফিজ মাওলানা মুনির মেম্মার, প্রধান মুরব্বী মাওলানা আব্দুল জলিল, ডাঃ ছমির উদ্দীন, হাজী তাহির আলী, আব্দুল হাই সাদেক, প্রধান মুরব্বী মুখলিছুর রহমান, হাজী নজির উদ্দীন, হাজী আজিজুর রহমান, ডাঃ শাহ সৈয়দুর রহমান, ডাঃ আছলম আহমদ, মনির মিয়া মেম্বার, আব্দুল হক মেম্বার, সিরাজুল ইসলাম মেম্বার, আব্দুল হান্নান মেম্বার, সিকান্দার মেম্বার, জায়েদ কবির রপিক মেম্বার, নূরুল গনী, নুর আহমদ হিরন, মাহবুবুর রহমান, মতিউর রহমান, আশিক মিয়া, আফলু মিয়া, মুহিবুর রহমান, কবি ও সাংবাদিক ইমামুল ইসলাম রানু, নান্নু মিয়া, আব্দুল হান্নান, হিফজুর রহমান, আরফত আলী, হাজী শেখ সুনু মিয়া, আলহাজ¦ আতিকুর রহমান, রানা মিয়া, সুন্দর আলী, আব্দুল আলীম, আক্তার হোসেন, তোফায়েল আহমদ, আরাফাত আহমদ রাহাত, সুজন মিয়া, জামাল আহমদ, খালিক মিয়া, রুহুল আমীন, কমরেড আফিজ মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল মানিক, জুনু মিয়া, নুরুল হক, দিলু মিয়া, আবিদুর মিয়া, চন্দন মিয়া মেম্বার, ডাঃ মিজানুর রহমান, কবির মিয়া, আব্দুল মুকিত, মহিলা সদস্যা শাহানারা বেগম, শফিক বেগম, হায়াতুন নেছা, তুরন মিয়া মেম্বার, কারী মজিবুর রহমান, হাজী আব্দুল হেকীম, দেলোয়ার হোসেন প্রমুখ।

Share





Related News

Comments are Closed