Main Menu

কমলগঞ্জে বিশ্ব ভোক্তা দিবস পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : “ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন বিষয়ে এক সেমিনার বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বলেন, আমাদের দেশে প্রতিনিয়ত ভোক্তার অধিকার লঙ্ঘিত হচ্ছে। এর অন্যতম কারণ অসচেতনতা। ভোক্তা নিজেই তার অধিকার রক্ষায় সোচ্চার নয়। ভোক্তা অধিকার আইন ২০০৯ -এ ভোক্তার অধিকারকে অনেকাংশে সুরক্ষা দেয়া হয়েছে । এখন প্রয়োজন আইনটির বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed