বাল্যবিয়ের অপরাধে বর ও বাবাকে কারাদন্ড
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিবাহের অপরাধে বর ও বরের বাবাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বর রাসেল মিয়া (১৯) ও তার বাবা শহিদুল ইসলাম (৪৫)। মঙ্গলবার বিকালে বরকে ২১দিন ও বাবাকে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাফুর রহমান।
ইউএনও আশাফুর রহমান জানান, উপজেলার খালিশপুর গ্রামের হাসান আলীর সপ্তম শ্রেণেীতে পড়ুয়া মেয়ে সেতু খাতুন (১৩)কে একই উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাসেল মিয়ার সাথে বাল্য বিয়ের আয়োজন করে। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। এর পর ভ্রাম্যমান আদালত বসিয়ে বর রাসেল মিয়াকে ২১দিন ও তার বাবা শহিদুল কে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
Related News
খুলনায় ট্রাকচাপায় সিআইডি কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: ফজলুর রহমান (৪৭) নামে একRead More
যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহতRead More



Comments are Closed