Main Menu

সিলেটে মহিলা ব্যবসায়ী রুমা বেগম নিরাপত্তাহীন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পুলিশের সহযোগিতায় এক মহিলা ব্যবসায়ী ও তার সন্তানদের হয়রানীর গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী রুমা বেগম এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে রুমা জানান, তিনি সিলেট নগরীর শাহজালাল উপশহরে ওয়ান-টু-হান্ড্রেড নামের একটি ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করছেন। এসএমপির শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সির সাথে রয়েছে এলাকার একটি চাঁদাবাজ সন্ত্রাসী চক্রের গভীর সখ্যতা। আর এ সুযোগে স্থানীয় সন্ত্রাসী চাঁদাবাজ চক্রের সদস্য যুবলীগ নেতা শামীম ইকবাল, কাওসার আহমদ, সাব্বির, এইচআর সুমন, তানিম হোসেন, হৃদয়, চন্দন, শাহরুল, সামাদ, সোহেল, ইয়াইয়া ও আরজু গত ফেব্রয়ারি মাসে রুমা বেগমের দোকানে গিযে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় গত ১০ ফেব্রয়ারি তার দোকানে হামলা ভাংচুর চালায় এবং তার ছেলে তাহমিদ ও ওয়াহীদকে মারধোর করে। এ ঘটনায় রুমা বেগম গত ১১ ফেব্রয়ারি এসএমপি’র শাহপরান থানায়একটি সাধারণ ডায়েরী (নং-৬১৫) করলেও অজ্ঞাত কারণে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। এতে করে চাঁদাবাজ সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ১৫ ফেব্রয়ারী তার দোকানে আবারো হামলা ও ভাংচুর চালায় এবং ছেলেদের মারপিট করে। এমনকি বাসায় গিয়ে চাঁদা এলাকা থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দেয়। রুমা বেগমের অভিযোগ, থানা পুলিশ তার অভিযোগ আমলে না নিয়ে চাঁদাবাজ সন্ত্রাসীদের দেয়া পর পর ৩টি মিথ্যে মামলায় তার স্কুল-কলেজ পড়ুয়া সন্তানদের আসামী করে হয়রানী করছে। ফলে তার ছেলেরা নির্বিঘ্নে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না। পাশপাশি সন্ত্রাসী চাঁদাবাজদের দৌরাত্মে তার ব্যবসা প্রতিষ্টান বন্ধ থাকায় পরিবার ও সন্তানদের নিয়ে মানবেতর দিন যাপন করছেন।
সংবাদ সম্মেলনে রুমা বেগম আরো জানান, বিষয়টি তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটে মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও সিলেট জেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে অবগত করেন ও তাদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে রুমা বেগম তার নিরাপত্তা বিধানে শাহপরাণ থানা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন এবং এ ব্যাপারে বর্তমান সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Share





Related News

Comments are Closed