সিলেটে যুবদলের বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা চৌদ্দগ্রামে বাস পুড়ানোর মামলার চার্জশীটে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে ১১ মার্চ রোববার সিলেট নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী। সমাবেশে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান সাদিক, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, মহানগর যুবদল নেতা শামীম মজুমদার, জেলার প্রচার সম্পাদক আলী আহমদ হিরা, সহ প্রচার আব্দুল মালেক, আলাউদ্দিন আলাই, সুলতান আহমদ বাবু, আমিনুর রহমান শোয়েব, হাবিবুর রহমান হাবিব, শাহ মাহমুদ আলী, মনতাজ হোসেন মুন্না, ময়নুল ইসলাম মঞ্জুর, মুহিবুর রহমান বাবুল, আব্দুস সোবহান, শফিক নূর, শরীফ উদ্দিন মেহেদী, কামাল আহমদ, সাব্বির আহমদ, আমির হোসেন হাজারী, সামছুল ইসলাম টিটু, সাইফুল ইসলাম সাইফুল, মাছুদ আলী মাছুম, রিয়াজ আহমদ, সালাহ উদ্দিন, পারভেজ আহমদ, নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া, আঙ্গুর আলম, বাবুল মিয়া, আব্দুল গফুর, মাছুম আহমদ লস্কর, পিয়াস আহমদ, লুৎফুর রহমান, শিপন চন্দ, জুনেদ আহমদ, হাবিবুর রহমান, রুহেল আহমদ, আব্দুল বাছিত মাবরুর, আলতাফ হোসেন, এ.এম শামীম, সেলিম আহমদ, জয়নাল আহমদ, ফয়সল আহমদ, মঈন উদ্দিন, হোসেন আহমদ, কালাম মিয়া, নূর আহমদ, আশরাফ বাহার, নুরুল ইসলাম সুজন, সামাদ আহমদ, ইকবাল হোসেন গেদু, আব্দুল বাছিত, আব্দুল মান্নান, সাহেদ খান, আফতাব আলী, রুহেল আহমদ, মামুনুর রশীদ, হারুনুর রশীদ, আব্দুল আহাদ, মিলন তালুকদার, জাহেদ আহমদ, সেবুল আহমদ, মোঃ আশিক, রুমান আহমদ, হাসান মিয়া, আশরাফ উদ্দিন প্রমুখ।
Related News
সিলেট নগরীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখিRead More
সিলেটে অনিবন্ধিত সিএনজি ও অটোরিকশা বন্ধের নির্দেশ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর যানজট কমাতে অনিবন্ধিত সিএনজিচালিত থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশাRead More



Comments are Closed