Main Menu

ভিটে মাটি ও জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জের এক লন্ডন প্রবাসী ভিটে মাটি রক্ষায় ও নিজের জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের মোহাম্মদপুর গ্রামের জুনায়েদ মোহাম্মদ মিয়া অভিযোগ করেন, নির্যাতনের শিকার হয়ে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ সেল, ডিআইজি, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের কাছে ধর্ণা দিয়েও প্রতিকার পাচ্ছেন না। প্রতিবাদ করায় ক্ষিপ্ত প্রতিপক্ষ তাকে হত্যা ও গুম করার পায়তারা চালাচ্ছে। এমনকি আদালত অঙ্গনেও তার ওপর হামলা হয়েছে।
শনিবার (১১মার্চ) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ সব বিষয় তুলে ধরেন।
প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া জানান, প্রায় ৪০ বছর ধরে তিনি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। নাড়ীর টানে এবং দেশে বিনিয়োগের আশা নিয়ে যুক্তরাজ্য থেকে মাতৃভূমিতে এসেও হয়রানীর শিকার হচ্ছেন। একই গ্রামের তার আত্মীয় মৃত কাছিম আলীর ছেলে গিয়াস উদ্দিন, ইয়ারিছ আলীর ছেলে রহিম উদ্দিন ও সামছুদ্দিন মৃত ফজলুর রহমানের ছেলে জাহাঙ্গির আলম ও মৃত সোনা মিয়ার পুত্র মাখন মিয়া তাকে ভিটে মাটি থেকে উচ্ছেদের পায়তারা চালাচ্ছে। তারা জাল জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে তার মৌরসী ও খরিদা ভূমি। তিনি অভিযোগে আরো উল্লেখ করেন, নগরীতে তার ও তার ভাইর মালিকানাধীন কোটি টাকা মূল্যের বাসা স্থায়ীভাবে দখলের পায়তারা চালাচ্ছে রহিম উদ্দিন এবং করিম উল্লাহ মার্কেটে ব্যবসার অন্তরালে গড়ে তোলেছে সন্ত্রাসী বাহিনী। এ সন্ত্রাসীরা তার প্রণনাশের চেষ্টা চালাচ্ছে। চলিেত বছর ৬ মার্চ ও ১৯ ফেব্র“য়ারি আদালত অঙ্গনে তার ওপর হামলা হয়েছে। এসময় রহিম উদ্দিন ও তার সহযোগীরা জুনায়েদ মিয়াকে অপহরণের চেষ্টা করে। এক পার্যায়ে তিনি কোর্ট মসজিদে ঢুকে ইমাম ও মোয়াজ্জিনের সহযোগিতায় প্রাণ রক্ষা করেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে। এ সব বিষয়ে তিনি কতোয়ালী থানায় সাধারণ ডায়রি করেছেন।
প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া আরো জানান, তার বাসা দখলকারী রহিম উদ্দিন তাকে মারার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে। আদালত প্রাঙ্গনে আইনজীবীসহ কয়েকজন তার এসব সন্ত্রাসী কার্যক্রম দেখেছেন। রহিম উদ্দিনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রমামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও তিনি জানান। তিনি অভিযোগে আরো উল্লেখ করেন, এ ভূমিখেকো চক্রটি দিন দিন আরো বে-পরোয়া হয়ে উঠেছে। তাদের অত্যাচারে জর্জরিত এলাকার নিরীহ লোকজন। তার ভাইয়েরাও এসব সন্ত্রাসী ও ভূমিখেকোদের হয়রানী থেকে রেহাই পাননি। বাড়ীর সবত ঘর দখল করে সেখানে অন্যদের বসিয়ে ফায়দা লুটছে। তিনি তাদের ভয়ে বাড়ী ছেড়ে আত্মীয় স্বজনের কাছে অবস্থান করছেন। তার ভাইদের কাছ থেকে লুটে নিয়েছে কয়েক লক্ষ টাকা। তারা স্কুলের ফান্ড বক্ষনকারী বলেও আখ্যায়িত করেন তিনি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code