জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সিলেটে র্যালী সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৭ উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এবং বিভিন্ন বেসরকারি সংস্থার অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
“দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের সিলেটের উপপরিচালক দেবজিত সিনহার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রান ও পূর্ণবাসন অফিসার মো. মফজুলের রহমান মজুমদার। এছাড়াও অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক তনয় বিশ্বাস, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, গ্রামীণ জনকল্যাণ সংষদের সভাপতি জামিল চৌধুরী, আইডিয়ার সহকারি পরিচালক নাজিম আহমদ, মো. আলা উদ্দিন প্রমূখ।
Related News
সিলেটে ট্রাফিক অভিযানে আট মাসে ৫ কোটি টাকা জরিমানা আদায়
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ও নিরাপদ যাতায়াত নিশ্চিতRead More
শনিবার সিলেটের অর্ধশতাধিক এলাকায় থাকবে না বিদ্যুৎ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গ্রিড উপকেন্দ্রের জরুরি সংস্কার, রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য সিলেটেরRead More



Comments are Closed