সিলেটে গণজাগরণ মঞ্চের মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক জগৎজ্যোতি হত্যার বিচার দাবিতে নগরীতে বিক্ষোভ মিছির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে গণজাগরণ মঞ্চ, সিলেট। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবার শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে মিছিল পরবর্তী আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জগৎজ্যোতি তালুদার হত্যার বিচার দ্রæত সম্পন্নের দাবি জানান। বক্তারা বলেন, জগৎজ্যোতি সরকার দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তবু চার বছরেও তার হত্যাকান্ডের বিচার না হওয়া উদ্বেগজনক। জগৎজ্যোতির গণজাগরণ মঞ্চের আরো কয়েকজন সংগঠক-লেখক হত্যাকান্ডে শিকার হন। এদের মধ্যে সিলেট নগরীতে খুন হন লেখক অনন্ত বিজয় দাশ। কিন্তু এসব হত্যাকান্ডের একটিও বিচার কাজ আজ পর্যন্ত শেষ হয়নি। এসব হত্যাকান্ডের বিচার সম্পন্নে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেন বক্তারা।
বক্তারা বলেন, গণজাগরণ মঞ্চের একের পর এক কর্মী-সংগঠক খুন হচ্ছেন, তাদের বিচার হচ্ছে না। উল্টো সরকার মৌলবাদী গোষ্ঠির সাথে আপোষ করছে। হেফাজতের দাবি মেনে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকরণ করছে। সরকারের এই আপোষ জগৎজ্যোতিসহ যারা অসাম্প্রদায়িক বাংলাদেশের গড়ার লক্ষ্যে কাজ করে গেছেন তাদের সাথেই মিথ্যাচার। সরকারকে মৌলবাদ তোষণনীতি থেকে বেরিয়ে আসার দাবি জানান বক্তারা।
সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, বিশিষ্ট সাংবাদিক আল আজাদ, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সিলেট সম্মিলিত সাস্কৃতিক জোটের অর্থ সম্পাদক নিলাঞ্জন দাশ টুকু, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, যুগ্ন সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, কবি আবিদ ফায়সাল, নাট্যকর্মী হিংতাশু কর বাবু, সবুজ সনাতন পলাশ, যুবমৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশ মৈত্র, প্রগতিশীল রাজনৈতিক কর্মী রনেন সরকার রনি, মাসুম আহমদ, গণজাগরণ মঞ্চের সংগঠক আব্দুল বাতেন, রাজীব রাসেল, দেবোজ্যোতি দেবু, সৈয়দ রাসেল, উত্তরা সেন পম্পা, রেদওয়ান আহমদ প্রমুখ।
Related News
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More



Comments are Closed