বিয়ানীবাজারে ট্রাক-অটোরিকসা সংঘর্ষে ৪জন নিহত
এম হাসানুল হক উজ্জল, বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি: সিলেট-বিয়ানীবাজার সড়কের আলীনগর এলাকার টিকরপাড়ায় ট্রাক-সিএনজি অটোরিকসা মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে কানাইঘাট উপজেলার গাছবাড়ী ইউনিয়নের সরদার মাটি গ্রামের ফইজ উদ্দিনের পুত্র দুলাল (২৫), একই এলাকার বানিগ্রামের নুর উদ্দিনের পুত্র সিব্বির আহমদ (৩৫), বিয়ানীাজার উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের ময়নুল ইসলামের পুত্র গোলজার আহমদ বাবলু (২৮) ও সিএনজি চালক দক্ষিন সুরমা উপজেলার কুচাই পশ্চিমভাগ গ্রামের ওয়াহিদ আহমদের পুত্র আবুল আহমদ (২০)।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন চত্রবর্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, অটোরিকসাটি জকিগঞ্জ যাওয়ার পথে সড়কের টিকরপাড়ায় বিপরীত গামী এশটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় চালক আকুল হোসেনকে গোলাপগঞ্জ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed