গ্রীক দেবীর মূর্তি অপসারণ দাবিতে সিলেটে মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুপ্রীম কোর্টের সামন থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণের দাবীতে সিলেটে মিছিল-সমাবেশ করেছে হেফাজতের তৃণমূল নেতা-কর্মীরা। ১০ মার্চ শুক্রবার বাদ জুমুআ সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে বিশিষ্ট হোফাজত নেতা হাফেজ শাব্বীর আহমদ রাজীর নেতৃত্বে শুরু হওয়া মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দরবাজারস্থ পত্রিকা পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর তৃণমূল হেফাজতের আহবায়ক হাফেজ শাব্বীর আহমদ রাজির সভাপতিত্বে ও বিশিষ্ট ছাত্রনেতা-হেফাজত কর্মী হাফেজ শাহিদ হাতিমীর উপস্থাপনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, নব্বই ভাগ মুসলমানের দেশে কখনো ন্যায়ের প্রতীক গ্রীক মূর্তি হতে পারে না। বক্তারা অবিলম্বে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সামন থেকে স্থাপিত মূর্তি অপসারণের জোর দাবী জানান। সভাপতির বক্তব্যে তৃণমূল হেফাজতের আহবায়ক হাফেজ শাব্বীর আহমদ রাজি বলেন- এদেশের আধ্যাত্মিক রাহবর আল্লামা শাহ আহমদ শফি ও আল্লামা নূর হোসেন কাসেমীর আহবানে আমরা রাজপথে এসেছি। মূর্তি অপসারণের এই দাবী আমাদের ঈমানের দাবী। তিনি শীর্ষ হেফাজত নেতৃবৃন্দের উপর জারিকৃত গ্রেফতারী পরওয়ানার তীব্র নিন্দা জানান। প্রধান বক্তার বক্তব্যে বিশিষ্ট যুবনেতা ও সিলেট জেলা তৃণমূল হেফাজতের আহবায়ক মাওলানা সালেহ আহমদ শাহবাগী বলেন, হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরওয়ানা প্রত্যাহার করতে হবে। হামলা-মামলা দিয়ে হেফাজত নেতৃবৃন্দকে ইমানী আন্দোলন থেকে সড়ানো যাবে না। আগামীতে সকল হেফাজতের কর্মসূচীতে ইমানী দায়িত্ব হিসেবে সর্বস্তরের জনগণকে অংশ গ্রহণের আহবান জানান।
পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা কবির আহমদ, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা এনামুল হক, মুফতী মুশতাক আহমদ ফুরকানী, সালমান বিন মালেক, হাফেজ মাওলানা আহমদুল হক উমামা, মাওলানা নাসির উদ্দিন নেজামপুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাবিব আহমদ, শাহ মাছরুর আহমদ, আদনান চৌধুরী, মাছনুন আহমদ, মাওলানা আহমদ শফী, শাহদাত হোসেন, তামিম আহমদ, হাফেজ আব্দুল করিম হেলালী, জামিল আহমদ প্রমুখ। শেষ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed