সিলেটে ইভটিজিংয়ের দায়ে আটক ৮ তরুন মুছলেকায় মুক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছাত্রীদের ইভটিজিংয়ের দায়ে ৮ তরুণকে আটক করা হয়। পরে অভিভাবকদের মুছলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে নগরীর মিরের ময়দান এলাকায় ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলো- সিলেটের দক্ষিণ সুরমার কাইস্তরাইল এলাকার খায়রুল ইসলামের ছেলে ওবায়দুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও পুরানগাঁওয়ের আমিনুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুরের মাসুক আহমদের ছেলে বর্তমানে নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা আমির আহমদ, নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার নরেশ দে’র ছেলে বিশ্ব দে, মুন্সীপাড়া এলাকার আব্দুল আহাদের ছেলে আব্দুর রহিম নয়ন, একই এলাকার জমির হোসেনের ছেলে মো. সাইদুল, হাবিবুল ইসলামের ছেলে আবু শাহরিয়ার হানিফ ও নগরীর মনিপুরী রাজবাড়ি এলাকার কবীর আহমদ চৌধুরীর ছেলে সিরাজুন্নবী চৌধুরী।
অভিযানে নেতৃত্ব দেয়া মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমসেদ আলম বলেন, নগরীর ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ ছুটির পর দল বেধে ছাত্রীদের উত্যক্ত করছিল তরুণরা। আটকের পর অভিভাবকদের খবর দিয়ে মুছলেকার মাধ্যমে তরুণদের ছেড়ে দেওয়া হয়। এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে এভাবে অভিযান চলবে বলে জানান তিনি।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed