বিশ্বনাথে ৫ জুয়াড়ি আটক
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে ৫ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার অলংকারী ইউনিয়নের পন্নউল্লা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার পেশকারের গাঁও গ্রামের মৃত আবদুর রকিবের ছেলে আবদুল ইসলাম (৩০), একই গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে আবদুল মালিক (৪০), মৃত আপতাব আলীর ছেলে আবদুস শহিদ (৩০), বন্ধুয়া গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে নূর উদ্দিন (২৮), কামাল পুর গ্রামের মৃত আনজব আলীর ছেলে ছবর আলী (৩০)।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই কল্লোল গোস্বামী ও এসআই আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জুয়াড় আস্তনায় অভিযান চালায়। এসময় ৫ জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
৫ জুয়াড়ি আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি তদন্ত কামাল আহমদ বলেন, আটককৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed