Main Menu

দক্ষিণ সুরমায় তিন ফার্মেসীকে জরিমানা


বৈশাখী নিউজ ২৪ ডটকম: ফুড সাপ্লিমেন্টের নামে অনুমোদনবিহীন ঔষুধ বিক্রি করায় সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় তিন ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে প্রায় ২০ হাজার টাকার অনুমোদনহীন ঔষুধ জব্ধ করে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় চন্ডিপুল এলাকায় অবস্থিত দি ফয়সল মেডিকেল-২, জেরিন ফার্মা ও মেডিসিন কর্ণার নামে তিন ফার্মেসীকে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি ও মুহম্মদ আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন ড্রাগ সুপার শফিকুর ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, অভিযানকালে ড্রাগ এ্যাক্ট আইন অনুযায়ী তিনটি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। তারা অনুমোদনহীন ঔষধ বিক্রি করছিলেন।

Share





Related News

Comments are Closed