রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের দাফন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন। ব্যবসায়িক কাজে ঢাকায় গেলে বুধবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু আ্ত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান নগরীর শিবগঞ্জ রামাপাড়াস্থ মোহিনী ২৮-রে বাসিন্দা এবং জাফলংয়ের পাথর ব্যবসায়ী। ১৯৭১ সালে তিনি ৫নং সেক্টারে যুদ্ধ করতে গিয়ে হানাদারদের আক্রমনে আহত হয়েছিলেন।
বৃহস্পতিবার বাদ জোহর শিবগঞ্জ সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয় সংলগ্ন মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়।
প্রজাতন্ত্রের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) সিলেট সদর কাজী আরিফুর রহমানসহ একদল পুলিশ সালাম প্রদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed