সিলেটে তরুণ লীগ নেতাসহ তিনজন কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের বিশ্বনাথ উপজেলার সাংবাদিকের দায়ের করা মামলায় জেলার তরুণ লীগের সম্পাদকসহ ৩জনকে কারাগারে প্রেরন করেছে আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাকন দের আদালতে তরুনলীগ নেতা ইমরান হোসেন বাবুল তার স্ত্রী ও ভাই-বোনসহ ৪ জন হাজিরা দেন।
এ সময় ইমরান হোসেন বাবুলের স্ত্রী মনোয়ারা পাখিকে বাদ দিয়ে তার ছোটভাই কামরুল হাসান জয়নাল ও ছোটবোন রাজবিন আক্তার সুমিসহ ৩ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়।
ইমরান হোসেন বাবুল বিশ্বনাথ উপজেলার রামাপাশা ইউনিয়নের পুরানগাঁও (কোনাপাড়া) গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর বিকেলে বিশ্বনাথের পুরনাগাঁওয়ে তুচ্ছ ঘটনার জেরে আপন চাচাতো ভাইদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ইমরান হোসেন বাবুল পক্ষের ধারালো অস্ত্রের আঘাতে প্রতিপক্ষের সেলিম আহমদসহ ৪ জন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করার পর দীর্ঘ ১৫ দিন হাসপাতালে কাতরানোর পর কিছুটা সুস্থ হন। ঘটনার দুইদিন পর গত ২৭ সেপ্টেম্বর আহত সেলিমের ছোট ভাই সাংবাদিক আব্দুস সালাম বাদী হয়ে ইমরান হোসেন বাবুলসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed