Main Menu

খাদিজা হত্যা প্রচেষ্টা মামলার রায় বুধবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাপ্রচেষ্টা মামলার রায় ৮ মার্চ বুধবার ঘোষণা করা হবে। সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ রায় ঘোষণা করবেন।
এর আগে গত ৫ মার্চ আদালত মামলার রায়ের তারিখ ধার্য্য করেন। সিলেটের অতিরিক্ত পিপি এডভোকেট শামছুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
গত বছরের ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসের পুকুরপাড়ে— খাদিজাকে চাপাতি দিয়ে কোপায় শাবি ছাত্রলীগ নেতা বদরুল। ঘটনার পর শিক্ষার্থীরা তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেন।
এরপর ৫ অক্টোবর ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে বদরুলকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে।
খাদিজাকে হত্যা চেষ্টার পরদিন তার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামী করা হয়-বদরুল আলমকে। মামলায় ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed