সিলেটে ৮দিন ধরে গৃহবধু নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজীটুলা থেকে দীনু বেগম (২২) নামে এক গৃহবধূ গত ২৭ ফেব্রæয়ারী থেকে নিখোঁজ রয়েছেন। তিনি কাজীটুলায় বসবাসকারী মো. হোসেনের স্ত্রী। এ ব্যাপারে মো. হোসেন বাদী হয়ে কোতোয়ালী থানায় ২৮ ফেব্রয়ারী একটি সাধারণ ডায়েরী করেছেন (নং- ২০৫২)।
জিডিতে তিনি উল্লেখ করেন, ২৭ ফেব্রæয়ারী সকালে তিনি স্ত্রীকে বাসায় রেখে বাইরে যান। ঐদিন রাত সাড়ে ৮টায় বাসায় ফিরে তিনি তার স্ত্রীকে পাননি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার স্ত্রীর উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি, গায়ের রং ফর্সা। পরনে সেলোয়ার-কামিজ ছিলো। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
কেউ তার খোঁজ পেলে ০১৭২৫-১০৯০১২ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
Related News
সিলেটে ৮০০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উঁচাসড়ক এলাকার আল্লাহু পয়েন্ট থেকে প্রায় ৮০০ বোতল ফেনসিডিলসহ একটিRead More
সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ডে সড়কবাতি স্থাপন ও বিদ্যুৎ সংযোগ উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট নগরীর নতুন ওয়ার্ডগুলোকেRead More



Comments are Closed