অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ২০১৫ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এ ফল প্রকাশ করে।
উক্ত ফল যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu<space>hp3<space>reg no (শেষের ৭ ডিজিট) লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে জানা যাবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকেও ফল জানা যাবে।
পরীক্ষায় সারাদেশে ১৮২টি কেন্দ্রে ৪৭২টি কলেজের সর্বমোট এক লাখ ৬৮ হাজার ৫৮৫ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৬৬ হাজার ৭৭ জন। গড় পাশের হার ৯৬.৭২ %।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed