সিলেটে চার হাসপাতালের ইন্টার্নদের কর্মবিরতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বগুড়ায় চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেটেও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল, নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নরা এ কর্মবিরতি পালন করছেন।
শনিবার সকাল থেকে তাদের কর্মবিরতির কারণে হাসপাতাল গুলোতে দুর্ভোগ আর ভোগান্তি পোহাচ্ছেন অসুস্থ মানুষজন।
এদিকে, কর্মবিরতির অংশ হিসেবে শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এসময় তারা দ্রুত বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজের চার ইন্টার্ন চিকিৎসকের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মুশফিকুজ্জামান আকন্দ বলেন, বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকদের শাস্তি প্রত্যাহার এবং ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা প্রদানের দাবিতে কর্মবিরতি চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।
উল্লেখ্য, বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা এক রোগীর স্বজনদের মারধর করায় চারজনের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিত করে কর্তৃপক্ষ। এছাড়া ছয় মাস পরে তাদের চারটি ভিন্ন হাসপাতালে ইন্টার্নশিপ করার শাস্তিও দেওয়া হয়।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামRead More
শাবিপ্রবি শিকড়ের তিন দশক পূর্তিতে থাকছে দুই দিনব্যাপী নানা আয়োজন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক বিষয়ক সংগঠনRead More



Comments are Closed