কোম্পানীগঞ্জে আটক সোনাই ডাকাত ২৬ মামলার আসামী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের হাতে আটক সোনাই ডাকাতের বিরুদ্ধে পার্শ¦বর্তী গোয়াইনঘাট থানায় ২৬টি মামলা রয়েছে। শনিবার সকালে তাকে স্থানীয় মোস্তফানগর গ্রাম থেকে আটক করে নিয়ে আসে পুলিশ। এসময় তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে গ্রামবাসী। ফলে সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন। আহত হন ১৯ পুলিশসহ অনন্ত অর্ধশতাধিক লোক।
এর আগে শুক্রবার দিবাগত রাতে ডাকাত দলের হাতে পূর্ব ইসলামপুর ইউনিয়নের মোস্তফানগর গ্রামের জিলু মিয়া (৫৫) মারা যান। এ ঘটনায় পর শনিবার সকালে পুলিশ ডাকাত সোনাইকে আটক করে। সোনাই সিলেটের পূর্বাঞ্চলের চিহ্নিত ডাকাতদলের সর্দার।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, কুখ্যাত ডাকাত সোনাইর বিরুদ্ধে শুধুমাত্র গোয়াইনঘাট থানায়ই ২৬টি মামলা রয়েছে। এছাড়া অন্য থানাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জানান তিনি।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed