Main Menu

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রসহ ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের হেনা শেখের ছেলে ভ্যানচালক সাইফুল ইসলাম (৩৫) ও একই গ্রামের শ্রী পঞ্জের ভৌমিকের ছেলে ভ্যানযাত্রী ও স্কুলছাত্র আকাশ ভৌমিক (১৮)।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সবুজ জানান, সকালে বগুড়া থেকে একটি ট্রাক পাবনার দিকে যাচ্ছিল। ট্রাকটি উল্লাপাড়ার শ্রীকোলার মোড় এলাকায় পৌঁছলে যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ও এক যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত আরো ৫ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

Share





Related News

Comments are Closed