অ্যান্ড্রয়েড যুগে প্রবেশ নকিয়ার
বৈশাখী নিউজ ডেস্ক: নকিয়া মোবাইলের নির্মাতা এইচএমডি গ্লোবাল নিউ জেনারেশন বা নতুন প্রজন্মের তিনটি নকিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। স্পেনের বার্সলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসকে সামনে রেখে নকিয়ার তিনটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মোড়ক উন্মোচন করা হয়।
বিশ্বজুড়ে বহুল প্রত্যাশিত নতুন নকিয়া স্মার্টফোনগুলো হচ্ছে নকিয়া৬, নকিয়া৫ ও নকিয়া৩। এর মধ্যে অসাধারণ ডিজাইন বা দৃষ্টিনন্দন নকশায় তৈরি নকিয়া৬ স্মার্টফোনটি ব্যবহারকারীদের বিনোদন দেবে। নকিয়া৩ স্মার্টফোনটির মানও ভালো। এটি সাশ্রয়ী।
নকিয়ার নতুন প্রজন্মের এই স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেমে চলে।
মোবাইলগুলো বিশ্ববাজারে পাওয়া যাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed