রাগীব আলীর প্রতারনা মামলায় যুক্তিতর্ক ৬ মার্চ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পলাতক অবস্থায় সিলেটের স্থানীয় দৈনিক ‘সিলেটের ডাক’ সম্পাদনা ও প্রকাশনা করে প্রতারণা করেছেন, এমন অভিযোগে শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (০২ মার্চ ) সিলেটের মূখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এই মামলার তিন সাক্ষীর সাক্ষ্য নেন।
সাক্ষ্য গ্রহণ শেষে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আদালত ৬ মার্চ তারিখ নির্ধারণ করেন বলে জানান আদালতের এপিপি মাহফুজুর রহমান।
বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণকালে রাগীব আলী ও তাঁর ছেলে আব্দুল হাইকে আদালতে হাজির করা হয়েছিলো। গত ১৫ ফেব্রুয়ারি এই মামলার অভিযোগ গঠন করেন আদালত।
সিলেটের হাজার কোটি টাকার দেবোত্তোর সম্পত্তি তারাপুর চা বাগান দখলের অভিযোগে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গতবছরের ১০ আগস্ট রাগীব আলী ও তার একমাত্র ছেলে আবদুল হাই ভারতে পালিয়ে যান। সেই সময় রাগীব আলী সিলেটের ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদকমন্ডলীর সভাপতি এবং তাঁর ছেলে আবদুল হাই সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরে আব্দুল হাইকে সম্পাদকের পদ থেকে সরানো হলেও রাগীব আলী এখনো স্বপদে আছেন।
Related News
সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদRead More
মৌলভীবাজারে ৪ হত্যা মামলার রায়, ১০ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পৃথক চারটি হত্যা মামলায় গত দুই মাসে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed