Main Menu

ছাতকে ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাতকে সংঘর্ষের দৃশ্য দেখতে গিয়ে দালানের ছাদ থেকে পড়ে আহত সুরমা বেগমের (৮) মৃত্যু হয়েছে। বুধবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুরমা বেগম শহরের বাগবাড়ি চাঁদনীঘাট এলাকার সবজি ব্যবসায়ী জহির মিয়ার কন্যা ও বাগবাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। বুধবার সকালে জানাযা শেষে বাগবাড়ি পঞ্চায়েতি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জানা যায়, সোমবার দুপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের দৃশ্য দেখতে সুরমা বেগম পাশের বাড়ির ৩য় তলার ছাদে উঠে। এক সময় পা ফঁসকে ছাদ থেকে পড়ে সে গুরুতর আহত হয়। আহত সুরমা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু ঘটে।

Share





Related News

Comments are Closed