খাবারে বিষাক্ত দ্রব্য মিশিয়ে অচেতন করে মালামাল লুট, নিহত ১
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে খাবারে বিষাক্ত দ্রব্য মিশিয়ে পরিবারের সকলকে অচেতন করে অভিনব কায়দায় মালামাল লুট করেছে নিয়েছে দুর্বৃক্তরা। এ ঘটনায় ১জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন একই পরিবারের আরো ৩ সদস্য। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঘোষগাঁওয়ের কদমতলী এলাকার স্বর্নালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করাা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মুশফিকুর রহমান (৭০), তার স্ত্রী হাজেরা খানম (৫০), মেয়ে লাবিবা রহমান (২০) ও রাছা বেগম (১৯) নিজ বাসায় রাতের খাবার খেতে বসেন। অর্ধেক খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা একে একে অচেতন হয়ে পড়েন। বিষয়টি একই বাসার পার্শ্ববর্তী ইউনিটের লোকজন টের পেয়ে তাদেও বাসায় এসে দেখতে পান রাছা বেগমের মাথায় রক্ত ঝরছে। অপর সদস্যরা রুমের বিভিন্ন স্থানে পড়ে আছেন অচেতন অবস্থায়। তাৎক্ষনিক মুফিজুর রহমান, হাজেরা খানম, রাছা বেগম ও লাবিবা রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করেন। এ সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুশফিকুর রহমান। বর্তমানে গুরুতর আহত অবস্থায় নিহতের স্ত্রী ও মেয়েদেও চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। নিহতের পরিবার সূত্র জানায়, খাবারে বিষাক্ত দ্রব্য মিশিয়ে সকলকে অচেতন করে তিনটি মোবাইল ফোন সহ ঘরের মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃক্তরা। পুলিশ নিরাপত্তার জন্য ঘরটি তালাবদ্ধ করে রাখায় লুটপাট হওয়া মালামালের সঠিক হিসেব পাওয়া যায়নি।
এদিকে, সম্প্রতি অভিনব কায়দায় উপজেলার দাড়িপাতন এলাকায় অনুরুপভাবে খাবারের সাথে বিষাক্ত দ্রব্য মিশিয়ে অচেতন করার ফলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। এর আগেও উপজেলার রণকেলী উত্তর এলাকার শাকুর ভিলায় অনুরুপভাবে এ ধরণের ঘটনা ঘটে। এসব ঘটনার পর উপজেলার বাসা বাড়িতে দেখা দিয়েছে চরম আতংক।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed