রংপুরে বাস খাদে পড়ে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের পীরগঞ্জে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ১৯ জন।
উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের কাছে ঢাকা-রংপুর মহাসড়কে বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুই নারী নিহত হন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে হাসপাতালে আরো এক যুবক মারা যান।
পীরগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, রূপসী পরিবহনের বাসটি ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান হাফিজুর রহমান।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed