জাফলংয়ের পিয়াইন নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিখোঁজের ৮দিন পর সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজ এক পাথর শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে পিয়াইন নদীর লামাপুঞ্জি এলাকা থেকে গোয়াইনঘাট থানা পুলিশ ওই শ্রমিকের লাশ উদ্ধার করে। নিহত শ্রমিক গোয়াইনঘাট উপজেলার আমবাড়ি হাওর গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র তাজ উদ্দিন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি রাতে লামাপুঞ্জি এলাকায় পিয়াইন নদীর বালুচরের খুপরি ঘরে ঘুমিয়ে ছিলেন তাজ উদ্দিন। হঠাৎ করে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে যান তিনি। স্থানীয় লোকজন বুধবার দুপুরে লামাপুঞ্জি এলাকায় তাজ উদ্দিনের লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই হারুন আর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন শ্রমিকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত কওে জানান লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed