কমলগঞ্জে বোরো চাষে অনিশ্চয়তা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ ডালুয়াছড়া বোরো চাষে সেচ সুবিধা ও পর্যাপ্ত পানির জন্য নির্মিত ২টি ক্রসবাঁধ রাতের আধাঁরে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে কয়েকশ একর জমিতে বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন জানান, স¤প্রতি রাতের আঁধারে ডালুয়াছড়ায় বোরো চাষের জন্য নির্মিত ২টি সরকারি ক্রসবাঁধ কে বা কারা কেটে ফেলে। এতে উত্তরভাগ, মধ্যভাগ, কালারায়বিল, জালালপুর ও নোয়াগাঁও গ্রামের শতাধিক কৃষকের প্রায় ৫শত একর জমিতে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।
স্থানীয় ইউপি সদস্য বশির বক্স জানান, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed