গোয়াইনঘাটে ২১টি ভারতীয় গরু উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২১টি গরু উদ্ধার করেছে বিজিবি। গরু গুলির আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা।
বুধবার ভোর ৫টার দিকে সোনারহাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার ফারুক আহমদের নেতৃত্বে উপজেলার লেঙ্গুড়া হাওর এলাকা থেকে ২১টি গরু উদ্ধার করে।
এ সময় গরুর মালিকেরা বিজিবির টিমের খবর পেয়ে পালিয়ে যান। বর্তমানে উদ্ধারকৃত গরুগুলি সিলেট নগরীর আখালিয়া বিজিবি হেড কোয়ার্টারে রাখা হয়েছে।
এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল গোলাম মহি উদ্দিন জানান সিলেটের সীমান্ত এলাকায় অবৈধ ভাবে কোন চোরাকারবারী যাতে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করতে না পারে সে জন্য বিজিবির পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় ব্যটলিয়ান ও গোয়াইনঘাটের বিজিবি ক্যাম্পের সহযোগিতায় গোয়াইনঘাটের লেঙ্গুড়া হাওর এলাকা থেকে ২১টি গরু উদ্ধার করা হয়েছে। সীমান্ত এলাকা দিয়ে গরুগুলি চোরাকারবারীরা নিয়ে যাওয়ার সময় লেঙ্গুড়া এলাকায় বিজিবি দল গরু গুলো উদ্ধার করে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed