Main Menu

ফুটপাত বাঁচাও রাস্তা বাঁচাও আন্দোলন সিলেট’র স্মারকলিপি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট প্রেমী সচেতন নাগরিকদের উদ্যোগে ১লা মার্চ বুধবার বেলা সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশের মাধ্যমে সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তাকে দখলমুক্ত করতে নির্দিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচরের লক্ষ্যে ফুটপাত বাঁচাও রাস্তা বাঁচাও আন্দোলন সিলেট এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে।
সমাবেশে সংগঠনের আহবায়ক জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুবসংগঠক পদকপ্রাপ্ত মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সূর্যোদয় যুব সংঘ’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাসান তালুকদার সোহেলের পরিচালনায় সমাবেশে একাত্মতা পোষন করে বক্তব্য রাখেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এডভোকেট মোঃ আব্দুর রহমান চৌধুরী, রোটারী ক্লাব অব সিলেট গ্রীন’র পিপি ও এবি ফাউন্ডেশন’র চেয়ারম্যান বদরুল আলম চৌধুরী, চৌধুরী আতাউর রহমান এডভোকেট, সূর্যোদয় এতিম স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ.কে কামাল হোসেন, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র প্রচার সচিব শিপন খান, কাকলী শপিং সিটির কোষাধ্যক্ষ মোঃ জাকারিয়া ইমরুল, সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সৈয়দ লোকমান রশিদ, ১৭ নং ওয়ার্ডের পক্ষ থেকে মোঃ মাহিম মীর, মহসীন আহমদ, আবুল সামাদ, আব্দুল­াহ রাসুল, শাকিব চৌধুরী, জুহিন মীর, রাজা ম্যানশনের ব্যবসায়ী মোঃ আল-আমীন, অন্যান্যদের মধ্য থেকে মোঃ ইকবাল হোসেন ও মোঃ নুরুল ইসলাম।
সমাবেশ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার হতে পদযাত্রা বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার’র কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের আহবায়ক ও অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপির অনুলিপি বিভাগীয় কমিশনার সিলেট বিভাগ, ডিআইজি সিলেট রেঞ্জ, জেলা প্রশাসক, সিলেট, প্রধান নির্বাহী কর্মকর্তা সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ সুপার সিলেট, সভাপতি, সিলেট প্রেসক্লাব ও সভাপতি, সিলেট জেলা প্রেসক্লাব বরাবওে প্রেরন করা হয়।

Share





Related News

Comments are Closed