Main Menu

সিলেটে বিএনপি নেতা পংকী অসুস্থ, ঢাকায় প্রেরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীকে উন্নত চিকিৎসার জন্য এয়ারঅ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে তাৎক্ষণিক তাকে ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে পংর্কী ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed