সিলেটে চার ওলি’র উরস ৪ মার্চ শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার সুরমা নদীর তীরে চির শায়িত ৩৬০ আউলিয়ার অন্যতম চার ওলি হযরত দরিয়া শাহ (রা:), হজরত শাহ সামালাল (রা:), হজরত শাহ আবিদাল (রা:), হজরত শাহ রহমত (রা:) এর তিনদিন ব্যাপী বাৎসরিক উরুস শরীফ আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে। প্রতি বছরের মতো এবারো বাংলা সনের ২০, ২১ ও ২২ ফাল্গুন ও ইংরেজী বছরের ৪, ৫ ও ৬ মার্চ শুরু হচ্ছে এ পবিত্র উরুস শরীফ।
৪ মার্চ শনিবার উরুসের প্রথম দিন বাদ ফজর থেকে খতমে কোরআন শরীফ পাঠ, বাদ এশা মিলাদ মাহফিল ও দোয়ার পর জিকির আজকার। ৫ মার্চ রোববার সকাল ১০টায় মাজারে গিলাপ ছড়ানো, বাদ জোহর গরু জবেহ, বাদ এশা মিলাদ শরীফ ও দোয়া, ৬ মার্চ সোমবার ভোররাত ৪টায় আখেরী মোনাজাত, বাদ ফজর নিয়াজ বিতরনের মাধ্যমে শেষ হবে পবিত্র এ উরুস।
বাৎসরিক উরুস উপলক্ষে মাজার কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
মাজার কমিটির মোতাওয়াল্লী মোঃ মহসিন আলী চুন্নু জানান, উরুসে নিরাপত্তা কাজে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এলাকার দুই শতাধীক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। মাজারের চারপাশে ভক্ত আশেকানদের জন্য তৈরী করা হচ্ছে কাফেলা।
মাজার কমিটির সেক্রেটারী হাজী মোঃ সমরাজ মিয়া জানান, তিনদিন ব্যাপী এ উরুসে ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্ত বৃন্দরা উপস্থিত হয়ে ধ্যানে মগ্ন থাকবেন, তাদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি উরুস যাতে শান্তিপূর্নভাবে সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রেখে মাজার কমিটির নেতৃবৃন্দা কাজ করে যাচ্ছেন। উরুসে মহিলা ভক্তদের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি। এছাড়া সব ধরনের অন্যায় কার্যকলাপ নিষিদ্ধ করা সহ লাউড স্পিকার ব্যবহার করা যাবেনা বলে জানান তিনি।
মাজারে উরুস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর রোটারিয়ান তোফিক বকস্ লিপন বলেন, ঐতিহ্যবাহী হযরত দরিয়াশাহ (রা:) সহ চার ওলির মাজারের উরুস যথাযথভাবে সম্পন্ন করতে এলাকার যুব-সমাজ ও মুরব্বীয়ানরা দায়িত্ব পালন করবেন, এ ছাড়া সিটি কর্পোরেশন থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হলে তিনি সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলেও জানান।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed