পুঠিয়ায় বাসের ধাক্কায় শিক্ষকের মৃত্যু
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: যাত্রীবাহী বাসের ধাক্কায় জুলফিকার আলী ভুট্টু (৪৫) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে রাজশাহীর পুঠিয়া সদর কেন্দ্রীয় মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার আলী ভুট্টু উপজেলার সিংড়া ধোপাপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে ও এসআরজি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, জুলফিকার আলী সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মায়ের ঔষুধ কেনার জন্য উপজেলা সদর কেন্দ্রীয় মসজিদের কাছে দিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ন্যাশনাল ট্রাভেলস পরিবহনের রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে দ্রত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিছু সময় পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় বলে দায়িত্বরত চিকিৎসক জানান।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed