মাধবপুরে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ওই গ্রামের সীমান্তবর্তী এলাকার পরিত্যক্ত একটি টয়লেট থেকে ৪৮টি ককটেল, ৫টি কৌটা, ২৭টি পেট্রোল বোমা, ১ লিটার পেট্টোল ও ১টি মোমবাতি উদ্ধার করা হয়।
বিজিবি’র শ্রীমঙ্গল ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত সাড়ে ৩টার দিকে গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুজন মিয়ার (৩০) বাড়ির বাইরে একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির ভেতর থেকে ৪৮টি ককটেল, ৫টি কৌটা, ২৭টি পেট্রোল বোমা, ১ লিটার পেট্টোল ও ১টি মোমবাতি উদ্ধার করা হয়। এগুলো একটি স্কুল ব্যাগের ভেতরে রাখা ছিল।
Related News
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক মিয়া (২৫) নামে এক সিরামিক কারখানার শ্রমিকেরRead More
হবিগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর টমটমকে ওভারটেক করতে গিয়ে বাস ও মোটরসাইকেলেরRead More



Comments are Closed