কুমিল্লা সিটিতে আ.লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আঞ্জুম সুলতানা সীমাকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার (২৬ ফেবধুয়ারি) রাত ৮টায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভায় তাকে মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আঞ্জুম সুলতানা সীমা টানা ১৫ বছর কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং প্যানেল মেয়র ছিলেন। পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সীমা কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য।
এখানে মেয়র পদে মনোনয়নে লড়াইয়ে আরও ছিলেন কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহানগর আওয়ামী লীগ নেতা আরফানুল হক রিফাত এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা নূর-উর-রহমান মাহমুদ তানিম।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed