ওসমানীনগরে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে আওয়ামী লীগের নির্বাচনী সংঘর্ষে আরেক জনের মৃত্যু হয়েছে। নিহত সুহেল মিয়া (৩৫) উপজেলার দক্ষিণ কালনীচর গ্রামের মাহমুদ মিয়ার পুত্র। রোববার (২৬ ফেব্রয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ নিয়ে নির্বাচনী বন্দুযুদ্ধে দুই জনের মৃত্যু ঘটে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী আহত সুহেলের মৃত্যু নিশ্চিত করেন।
উল্লেখ্য, ওসমানীনগর উপজেলার প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান ও বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থী জগলু চৌধুরীর সমর্থকদের মধ্যে রোববার সকালে উপজেলার সাদীপুর ইউপির বাংলাবাজারের পাশে হাতানিপাড়ায় বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় মাদ্রাসাছাত্র সাইফুল ইসলাম (১৬) এবং আহত হয় অর্ধ শতাধিক লোক। আহতদের মধ্যে আশংকাজনক সুহেল মিয়াকে সিওমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed