সিলেটে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মহাজনপট্টি থেকে এক ব্যবসায়ীর হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই ফয়েজের নেতৃত্বে একদল পুলিশ মহাজনপট্রি এলাকার একটি গোডাউন থেকে লাশটি উদ্ধার করে সিওমেক মর্গে পাঠায়।
নিহত ব্যবসায়ীর নাম বাহার আহমদ (৩৬)। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এরুখাই লক্ষীপুর গ্রামের নুরুল আলমের ছেলে। নগরীর কালিঘাট এলাকায় তার প্লাস্টিক সামগ্রীর দোকার রয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাত থেকে বাহারের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে বিষয়টি পুলিশকে জানান তার স্বজনরা। পুলিশ বিকেলে ওই গোডাউন থেকে তার লাশ উদ্ধার করে।
কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, বাহারের হাত-পা ও মুখ বাঁধা ছিল। হাত-পা প্লাস্টিকের রশি দিয়ে এবং মুখ একটি গেঞ্জি দিয়ে বাঁধা ছিল। তিনি আরো জানান, বাহারকে হত্যা করে লাশ ওই গোডাউনে ফেলে রাখা হয়ে থাকতে পারে।
Related News
সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডার, ঘটনার তদন্তে পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় তিনজনকে হত্যার ঘটনায় তদন্তভারRead More
সিলেটে নির্মিত হবে পার্ক ও জাদুঘর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বুক থেকে এবার সরে যাচ্ছে পুরোনো কারাগারের দেয়াল। সেই জায়গায়Read More



Comments are Closed