প্রবাসী জাকির খানের লাশ দেশে এসেছে
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাড়ি মালিকের হাতে নিহত সিলেটের ফেঞ্চুগঞ্জের জাকির খানের লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। রোববার বিকেল পৌনে ৪টায় অ্যাম্বুলেন্সযোগে তার লাশ গ্রামের বাড়ি এসে পৌঁছে। এর আগে সকাল ৮টায় এমিরেটস এয়ারলাইন্সযোগে জাকির খানের লাশ ঢাকায় হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে এসে পৌঁছে।
লাশ বাড়িতে আসার পর সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। লাশ দেখে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। রোববার বেলা সোয়া ৫টায় জাকির খানের নামাজে জানাজা ফেঞ্চুগঞ্জ কাছিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। লাশের সাথে জাকির খানের সহোদর রিয়াজ আহমদ খান দেশে এসেছেন। তার আমেরিকা প্রবাসী আরো তিন ভাই দেশে অবস্থান করছেন।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুরে জান্নাত লাশ দেখতে জাকির খানের বাড়িতে যান।
নিউইয়র্ক প্রবাসী ফেঞ্চুগঞ্জের বাসিন্দা আহবাব চৌধুরী জানান, শুক্রবার নিউইয়র্কে জাকির খানের বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ওই দির রাতে হাজারো মানুষ অশ্র“সিক্ত নয়নে বিদায় জানান জাকির খানকে। ওনদিন রাত ১১টায় এমিরেটস এয়াররাইন্সের একটি ফ্লাইটে করে তার লাশ দেশের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। রোববার সকাল ৮টায় লাশ বহনকারী বিমান হযরত শাহজালাল(র.) বিমানবন্দরে অবতরণ করে।
গত ২৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাড়িওয়ালার ছুরিকাঘাতে খুন হন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা জাকির খান (৪৪)। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে ব্রঙ্কসের নিজ বাসায় হত্যা করা হয়। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানটিলা গ্রামের পাঠানবাড়ির মৃত এজাফত খানের ছেলে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed