হবিগঞ্জে দুই শিশু হত্যায় ৩ জনের ফাঁসি
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে দুই শিশুকে গলা কেটে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এই দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন- বাহুবল উপজেলার যশপাল গ্রামের আবদুল আলী, সায়েদ আলী ও আরজু মিয়া।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৮ আগস্ট আসামিরা বাহুবলের যশপাল গ্রামের সিদ্দিক আলীর দুই শিশু আবদুল আহাদ (১২) ও নুরাজ আলীকে (১০) বিয়ের দাওয়াতে নেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। এর পরের দিন দুই ভাইয়ের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দুই শিশুর বাবা তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।
এ ঘটনায় আসামি আবদুল আলীকে গ্রেফতার করার পর তিনি পূর্ব বিরোধের জের ধরে শিশুদের গলা কেটে হত্যার কথা আদালতে স্বীকার করেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আবদুল আলী আদালতেই ছিলেন।
রায়ের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল আহাদ ফারুক।
আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবদুল হাই।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed