Main Menu

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ২৫ ফেব্রæয়ারী বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। আম্বরখানাস্থ দলীয় কার্যালয় সম্মূখ থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ অনুষ্টিত হয়। বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ জেলার সদস্য প্রনব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, অনিক দেবনাথ, শ্রমিক ফ্রন্ট সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, ছাত্র ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক এম.এ ওয়াদুদ, সঞ্জয় শর্মা, মামুন ব্যাপারী, দেওয়ান নাজমুল ইসলাম, ইব্রাহিম মিয়া, এনামুল হক সামি প্রমূখ।
বক্তারা বলেন, সরকার আগামী ১ মার্চ থেকে গ্যাসের বর্ধিত মূল্যের সিদ্ধান্ত গ্রহন করেছে। যা সম্পুর্ন অযৌক্তিক ও গণবিরোধী। জনগণের প্রতি দায়হীন বর্তমান সরকার একের পর এক যে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে তারই ধারাবাহিকতা হলো গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত। বিইআরসি আয়োজিত গণ শুনানিতে বাসদসহ অন্যান্য বামপ্রগতিশীল রাজনৈতিক দল অংশগ্রহন করে গ্যাসের মূল্য কমানোর যৌক্তিক-তথ্য-প্রমান উপস্থাপন করেছিল। এর পরও সরকার একগুয়েমি ভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির গণবির্ধোী সিদ্ধান্ত গ্রহন করেছে।
বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। সিলিন্ডার ব্যবসায়িদের স্বার্থে সরকার এ সিদ্ধান্ত গ্রহন করেছে। দীর্ঘদিন থেকে সিলেট সহ সারা দেশের মানুষ পাইপলাইনে গ্যাস সরবাহের জন্য আন্দোলন করে আসছে করে আসলেও সরকার এ ব্যাপারে কোন কর্নপাত করছে না। বক্তারা সিলেট সহ সর্বত্র গ্যাস সংযোগের দাবিতে ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে প্রতিরোধ গড়ে তুলার জন্য সকলের প্রতি আহবান জানান।

Share





Related News

Comments are Closed